Honoring Those Who Shaped Our Journey
We remember and honor the members of Sampreeti who are no longer with us but whose contributions continue to inspire our work.
২২তম বর্ষ সম্প্রীতি নাট্যোৎসব -
বাংলা নাটকের এই ঐতিহ্য সম্প্রীতি নাট্যোৎসব কলকাতার আটটি
সামাজিক ক্লাবের এক অতি ক্ষুদ্র সম্মিলিত প্রচেষ্টা, যার সূচনা ২০০২
সালে।
এর উদ্দেশ্য ছিল ক্লাবগুলোর বাংলা নাটকের চর্চা, আরও বেশি করে
দর্শকদের বাংলা নাটকমুখী করবার এবং আন্তঃ ক্লাব সম্পর্ক ও সহযোগিতা
সুদৃঢ় করা। ২০০৩ সালে এই নাট্যোৎসব শুরু হয়।
গত ২৪ বছরে (মাঝে দু’বার কোভিড সংক্রমণের কারণে উৎসব বন্ধ
ছিল) এই উৎসবের ক্রমবর্ধমান জনপ্রিয়তাই প্রমাণ করে আমাদের
সবাইয়ের সম্মিলিত এই প্রচেষ্টা কতটা সার্থক। এই উৎসবের দিনগুলোয়
প্রতিদিনের পূর্ণপ্রেক্ষাগৃহই সেই ছবি দেখায়।
আশা করবো সম্প্রীতি এভাবেই দীর্ঘদিন ধরে এগিয়ে চলবে।
এই দীর্ঘ ২৪ বছরে যেসব উৎসাহী সদস্যদের হারিয়েছি –
ডঃ রজত সিনহা, সাধন রায়, অলকা সিনহা, শক্তি ভট্টাচার্য,
প্রঃ দিলীপ রায়, কল্লোল বসু (সদস্য : কোর কমিটি)
এবং
ডঃ সমীর ব্যানার্জী, হীরেন চৌধুরী, শঙ্কু মুখার্জী,
অনিমেষ কান্তি ঘোষাল, সমিত চক্রবর্তী, সরসী চক্রবর্তী,
নিলোৎপল মুখার্জী, সঞ্জয় দাস, মীনাক্ষী গোস্বামী,
ইন্দ্রজিত দেব,
রথীন সেন, ডঃ সৌমেন দাস, অসিত মুখোপাধ্যায়,
শর্মিলা মৈত্র, ডঃ এ. পি. মজুমদার, সুবীর দে,
মৃণাল মুখার্জী, সমরেশ চক্রবর্তী, শৈবাল ব্যানার্জী,
মৃন্ময় চক্রবর্তী।
আরও কিছু সদস্যের নাম হয়তো আমাদের আন্তরিক প্রচেষ্টা সত্ত্বেও
বাদ যেতে পারে। এই অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আমরা ক্ষমাপ্রার্থী।
Though these beloved members are no longer with us, their contributions live on through every performance, every workshop, and every artist they inspired. Sampreeti remains committed to honoring their memory by continuing the tradition of excellence they helped build.